আত্মপতনের বীজ থেকে যে চারাগাছের জন্ম
তার শেকড় ও মূলে কেবল ক্রোধের অগ্নিশিখা
সময় এখন তোমাদের হাতে হাতে লুকোচুরি খেলে আর
আঙুলের ফাঁক গলে গড়িয়ে পড়ছে মেয়েছেলেদের উলঙ্গ শরীর
শুধু শরীরটুকু,- প্রস্তুত সান্ধ্যপথে এক দুই তিন চার ......
ক্রমেই মিছিল ভারী হয়ে আসে
দীর্ঘ লাইন,- শুঁড়িখানায়,বেশ্যাপাড়ার বিপথে যুবকের মুখখানি মনে পড়েঃ
আজও কিসের প্রতীক্ষা
পাতার পোষাকপড়া প্রেমিকাকে ওরা চুরি করে নিয়েছিল
প্রদোষের অন্ধকার ও ছিন্ন মুহূর্তে
একদিন সমস্বরে গেয়ে ওঠেছিলঃ এ তো ভুল প্রেম,ভুল ভালোবাসা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন