শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
কাঙ্খিত প্রেমিক
অধিকারহীন নূতন ভাষার গান,সম্পন্ন কবিতা এবং হলুদ সর্ষের ক্ষেত - আমাদের পারস্পরিক বোঝাপড়ার মাঝখানে হেমন্তকালীন সাদা শাড়ী,সাদা হাত আঁচড়ায় মধুমতির নীলচে জল।করুণাহত নদীর তীরে প্রকৃত স্বপ্নের রুপ - বাদাম,মাসকলাইয়ের ক্ষেত ।অন্তহীন আকাশে নীরব সূর্য। উচ্ছ্বসিত বিকেল ও সন্ধ্যারাত্রে ঠোঁটের কোণায় ঘনীভূত হাসি। নৈসর্গিক নিস্তব্ধতার ভেতর অসম্ভব শীতের ক্রমবর্ধিষ্ণু লম্বছায়া,--- যারা অন্ধকারে জল ও জলজ শ্যাওলার প্রেমে ছুটে এসেছিল নৈঃশব্দিক রাত্রি ভেদ করে ; নিমগ্ন ভালোবাসায় একেকটি নামের বিপক্ষে অগণন ঢেউ তাদের শরীর ছুঁয়েছিল।অসংখ্য জলজ শ্যাওলার শোক প্রতিটি বিরহ ঘিরে রেখেছিল।
এইভাবে প্রতিদিন নূতন নূতন প্রেম ও বিরহে শান্ত নদীর দু'কূল ভরে ওঠে। জল ও জলের কলহাস্যে আমার মেয়েও একদিন খুঁজে নেবে তার কাঙ্খিত প্রেমিক।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন