রবিউল মানিক
আকাশের খসে পড়া তারা হাতের মুঠোয় ভরে
মনের অলিন্দে ঘোরা অজেয় বাসনা নিয়ে লালচে আগুন
চিরে দেখে কতটুকু উত্তাপ ছড়ালে
দূরে যাবে অন্ধকার;সবুজ মাঠের আলপথ
ধরে হেঁটে পৌঁছে যায় নূতন বিশ্বের বদ্ধ দরোজায় নয়
কাটাঁতারের বেড়ায় ঝুলে পড়ে দূরন্ত কৈশোর
দু'টি দেশ সমস্বরে কোরাস সঙ্গীত গেয়ে ওঠে
'ধিক!মানবতা,ধিক!ধিক!মানবতা....'
কাটাঁতারের প্রতিটা কাঁটা লজ্জা আর অপমানে ম্রিয়মান
ফেলানীর পায়ের তলায় লুটোপুটি খায় বিপন্ন সভ্যতা
০৪.০১.১১
পল্লবী,ঢাকা।
http://www.bangladeshnews24x7.com/literatare/poetry/7899-2011-02-05-15-21-34.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন