রবিউল মানিক
অঝোর বৃষ্টির রাতে নিজেরই ভৌতিক ছায়ায়
সহসা চমকে উঠি প্রেত অন্ধকারে তা থৈ তা থৈ
বৃষ্টির শব্দের ছন্দে মেঘ বালিকারা কানে কানে বলে,
স্বপ্নের সুউচ্চ এক বৃক্ষ আছে প্রতি পলে পলে
ডালপালা ছড়িয়ে ক্রমশঃ দীর্ঘ থেকে দীর্ঘতর
হয়ে পাহাড় পেরিয়ে মেঘেদের সীমানা ছাড়িয়ে
আকাশ ফুঁড়ে যা আরো ওপরে উঠতে চায়
সুমন্তের পাখি গান গায় অবিরত
মানবিক ভূ-গোলের নীচে পড়ে আছি
গড়াতে গড়াতে ক্ষয়ে গ্যাছে পৃথিবীর গোলাকার ছাঁচ
কোন একদিন নিশ্চয়ই থেমে যেতে পারে অতল গহ্বরে
প্রাণ ভরে শুষে নাও তুষারের কুসুমিত জল
বৃক্ষের শেকড় বেয়ে আমিও ক্রমশঃ উঠে যাচ্ছি
স্বপ্নের চূড়ায়,মগডালে;বৃক্ষ চায় নিসর্গের শ্যামলিমা
আকাশে রয়েছে অত্যাশ্চার্য্য শিল্পকলা
চাঁদ টুকরো টুকরো করে বৃক্ষেরা এগিয়ে যায়
চাঁদের টুকরোগুলো ফুলের মতোন ঝুলে থাকে
সবচেয়ে উঁচু ডালে উঠে বসে পাহাড় ও নদী
আকাশ ও সমুদ্রকে একসাথে কাছে পেতে চাই
০৫.০২.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন