Powered By Blogger

সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০১১

আধাঁর

গুটি গুটি পায়ে ভোর এসে দাঁড়ায় কুয়াশাচ্ছন্ন
চেরীর বাগানে, ওক, ফার, আর পাইনের শাখা
প্রস্তত উষ্ণতা শুষে নেবার ।মৃতেরা কবরে আশ্রয় খোঁজে
কবরের প্রশস্ততা নিয়ে নির্বিকার, নির্বোধের
স্বপ্ন আকাশের প্রান্ত ছুঁয়ে ফিরে আসে
ক্ষুধার্তের নৌকা ভেসে চলে সময়ের টালমাটাল ঢেউয়ে
প্রাণভরে পান কর নদীর ঘোলাটে উষ্ণ জল
যে কোন মুহূর্তে পথ চেপে ধরবে পথচারীর বুক,গলা
বিলাপে কি লাভ ? তা যখন ঈশ্বরের কাছে পৌঁছুবে না,এসো
তারচে' বরণ করে নেই রাত্রি ও শয়তানের  সন্তানকে

০৭.০২.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন