Powered By Blogger

সোমবার, ১৮ জুন, ২০১২

হৃৎপিন্ড বিভাজন!

কতদিন কবিতা লিখি না গুনে গুনে
একলক্ষ চব্বিশ হাজার দাগে একশ চারটি
জীর্ণ প্যাপিরাস পুঁথি ছুড়ে ভূগোলের চোরাপথে
দেখি দুর্ধর্ষ বেদুঈন সাম্যের পতাকাতলে
নির্ধিদ্বায় মানচিত্র দখলের মহোৎসব
পাকা,সিদ্ধহস্ত ধর্মচ্যুতে
ইতিহাসের পাতায় জমে থাকা চাপ চাপ রক্তের ওপর
স্পষ্ট সতেরো অশ্বের ক্ষুরধ্বনি মদ্যপ নবাব সমর্পিত
অবিশ্বাসী সেনাপতি দাসখত লেখে
সাম্প্রদায়িক বিভেদে নির্মিত বার্লিন প্রাচীরের
মতোন ভূ-খন্ড নয়,হৃৎপিন্ড ভাগ করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন