Powered By Blogger

সোমবার, ১৮ জুন, ২০১২

ব্যর্থ জীবন

আমার শোবার ঘরে ঢুকেই বান্ধবী বলে উঠলো,এ ঘরে
নিদ্রাহীনতার গন্ধ ছড়িয়ে-ছিটিয়ে আছে,ভাঙ্গা স্বপ্নগুলো
বালিশের ওপর কার্পেটে,বিছানার ভাঁজে ভাঁজে
বেদনা করুণ চোখে তাকিয়ে দেখছেঃ

ঘরময় ব্যর্থতার সু-স্পষ্ট,স্পর্ধিত পদচিহ্ন
হতাশা,বিদীর্ণ দীর্ঘশ্বাসে ভারী ঘরের বাতাস
ফ্লাওয়ার ভাস থেকে ভেসে আসছে টাটকা বিষাদের সুর
নোনা ধরা দেয়ালের আস্তরে আস্তরে
ঢেকে আছে জৈব সুখ;উচ্চাকাংখা কোথাও দেখি না।

না,এখানে নয় আকাশের কাছাকাছি কোন গৃহ
হো'ক তোমার ঠিকানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন