Powered By Blogger

সোমবার, ১৮ জুন, ২০১২

স্বতন্দ্র ধারার সনেট-৭

পুঁজিবাদ কেড়ে নেয় মানুষের বিবেক,চিন্তার
স্বাধীনতা,মৌল নীতিবোধ,ব্যক্তিস্বাতন্ত্র্য,বিশুদ্ধ
ভালোবাসা ভূমিষ্ঠের সাথে সাথেই বিচ্ছিন্নতার
মর্ম বেদনায় জর্জরিত মানব সন্তান আর্ত
চিৎকারে দিগন্ত কাঁপিয়ে তোলে আপন সত্ত্বার
বিচ্ছিন্নতা বোধে ধর্ম;ধার্মিকেরা লোভের উদ্ধুদ্ধ
প্রলোভনে ঈভ স্বর্গচ্যুত ঈশ্বর অবাধ্যতার

অরণ্যচারী মানুষ স্বীয় স্বার্থে বিচ্ছিন্ন লোভের
প্রাচুর্য ও প্রতিপত্তি আধিপত্য অন্তর্দ্বন্দে ক্ষত-
বিক্ষত মানুষ আজ যন্ত্র সভ্যতার নিষ্পেষণে
বিস্মৃত দায়িত্ববোধ চেতনার অস্তিত্বে সমার্ত
এক পৃথিবীর পথে;জাগতিক শূণ্যতা ক্ষোভের
সাথে দু'পায়ে মাড়িয়ে মানব ভালোবাসার মতো
শাশ্বত সুন্দর বুকে জয়ী পুঁজিবাদের শোষণে
৩১.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন