জলমগ্ন দাঁড় অবিরল টেনে নেয় নৌকার সুষম ভার
আশ্বাস-সংশয়ে পরিপূর্ণ জীর্ণ পাল প্রত্যাশাহীন বাতাসে ঢেউ তোলে
সুস্থিত বিশ্বাস নিয়ে ঘুমহীন ঘুমের ভেতর
মহাজাগতিক বোধের অতীত থেকে এসে দাঁড়ালাম জীবনের স্রোতে
রোদ তেতে ওঠা চারিদিকে সবুজ আগুনে জ্বলে বন
বল্কলে বিল্কলে ঘষা লেগে নগ্ন বৃক্ষের হৃদয় উড়ে যায় উদ্বেল আকাশে
নিশ্চিত ভাবেই জানিঃকালপুরুষের নির্দেশিত পথেই আশ্রয়
ডানায় অসুখ নিয়ে 'বউ কথা কও' পাখি খুঁজে ফিরছে গতরাতের ফেলে আসা ঘর
ঘরের নৈরাশ্য মিশে থাকে অস্ত্বিতের অস্থিতে,মেঘেরা গিরে রাখে তাদের আশ্রিত আকাশকে
জলভারানত মেঘেরা নাচবে বলে রাতের রমণে তৃপ্ত কোন কোন প্রোষিতভর্তৃকা
তার আঁচল বিছিয়ে রাখে
বৃষ্টিতে ভিজবে,এসো বলে ডাক দেয় লজ্জাতুর যৌবনকে
জীবন যে এতো বেশী ছন্দময়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন