স্তবের মুহূর্ত ফেটে বের হয়ে আসা পরিত্রাণহীন রাত্রিতে আমার বিষাদিত আত্মা
জাগতিক বোধের অতীত পার হয়ে স্খলিত প্রতিটি পদক্ষেপে প্রত্যয়হীন এগোতে থাকে
সূর্যালোকিত মৃত্যুর দিকে,অসহনীয় উত্তাপে জীবনের আনন্দ সঙ্গীত গাইতে গাইতে।
নিশ্চিত ভাবেই জানি,প্রকৃতির অমোঘ বিধানে মৃত্যু তবু আমি ভীত কেন?
মৃত্যু,এসো।আমাকে জড়িয়ে ধরো দয়িতার গাঢ় আলিঙ্গনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন