Powered By Blogger

সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৩

মানুষ বিষয়ক কথকতা

ফুল পাখি আর বসন্ত দিনের গান বিষয়ক অনেক কবিতা লেখা  হয়েছে,এখন_____

আশ্বাস-সংশয়ে পরিপূর্ণ মানুষের বর্বর আদিম শাপমুক্ত দিনযাপনের গ্লানি;
শরীরে শরীর ঘষে প্রেমিক জোড়ের একসঙ্গে শ্বাসটানা
স্বপ্নাবিষ্ট দুই চোখে উদ্ভাসিত ভালোবাসা ঢালে ক্লান্তিহীন অনন্ত অভ্যাসে
হাঁটুর ওপর জমে থাকা চাপ চাপ অন্ধকার কিংবা প্রবল সূর্য্যালোকিত দিন
পথের মোড়ের বোবা মেয়েটির ভিক্ষের থালায় করুণার বৃষ্টিপাত
অনাব্য সড়ক পথে বাসের হাতল ধরে ছুটে চলা বিপদ জনক যাত্রা
পুলিশের গুলিতে আহত যুবকের রক্তমাখা কাতরানি
নামহীন মানুষের সমুদ্দুরে ভেসে যাওয়ার কথকতা এবং
জাহাজের খোলে আবদ্ধ অথবা আধুনিক মানুষের ব্যর্থতার বোধ

সেইসব কবিতা লিখবে,এসো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন