পরিযায়ী প্রেম উড়ে এসে বুভুক্ষু এ ঠোঁটে চুমু খেলে
নিঃসীম আকাশ থেকে নেমে আসা
তুচ্ছ বেদনা ঘনিয়ে ওঠা বুকের জমিন থেকে
আমার রক্তকণার কবিতারা ছেড়ে যায়
পান্ডুলিপি সাদা করে অভিমানিনী বধূর মতো
ধূলোতে লুটিয়ে থাকে।
যন্ত্রণার পাকে পাকে হৃদয় মন্থন করে
ফোঁটা ফোঁটা রক্তের মেঘেরা ভীড় করে আসে।
'দূর কোন দেশে নিয়ে যাব,' এ কথা বলেছিলাম
পৃথিবী তখন অপলক চেয়েছিল
মেঘের মতোন ঠান্ডা,পান্ডুর চাঁদের মতো
বিবর্ণ মুখের দিকে।
উপেক্ষাতে ভরা নক্ষত্রের দীর্ণ শ্বাসে
আকাশের কোণে জমে ওঠা পুঞ্জ পুঞ্জ মেঘ
শুধুই আগলে রাখি বুকে।
বিরহের প্রশান্তিতে এত সুখ!
নিঃসীম আকাশ থেকে নেমে আসা
তুচ্ছ বেদনা ঘনিয়ে ওঠা বুকের জমিন থেকে
আমার রক্তকণার কবিতারা ছেড়ে যায়
পান্ডুলিপি সাদা করে অভিমানিনী বধূর মতো
ধূলোতে লুটিয়ে থাকে।
যন্ত্রণার পাকে পাকে হৃদয় মন্থন করে
ফোঁটা ফোঁটা রক্তের মেঘেরা ভীড় করে আসে।
'দূর কোন দেশে নিয়ে যাব,' এ কথা বলেছিলাম
পৃথিবী তখন অপলক চেয়েছিল
মেঘের মতোন ঠান্ডা,পান্ডুর চাঁদের মতো
বিবর্ণ মুখের দিকে।
উপেক্ষাতে ভরা নক্ষত্রের দীর্ণ শ্বাসে
আকাশের কোণে জমে ওঠা পুঞ্জ পুঞ্জ মেঘ
শুধুই আগলে রাখি বুকে।
বিরহের প্রশান্তিতে এত সুখ!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন