Powered By Blogger

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৩

কোয়াসার

কোয়াসারের উজ্জ্বলতায় ঢেকে থাকে কবির হৃদয়
বৃত্তাবদ্ধ ঘূর্ণিঘোর তাকে ছুঁতে পারে

নিদারুণ যন্ত্রণার ভেতর তাদের অভ্যন্তর সিক্ত
পাথুরে অন্ধকারের মধ্যে নীলাভ স্বেদাক্ততার অভিজ্ঞানে নির্জন জীবন
কেটে যায় মৈথুনরত অস্পৃশ্য বেদনার জন্যে
অস্তিত্বের নদীতীরে ভাঙ্গনের শব্দে মোহাবিষ্ট কবি
আকাশ গঙ্গার সীমাহীন নক্ষত্রের মতো
চুম্বনের ছাপচিত্র এঁকে দেয় দয়িতার ঠোঁটে
তমালের পাতায় প্রবাহমান জ্যোৎস্না আর চোখের মণিতে জমাকৃত মুক্তো
পেলে নিজ ভূবনের অলিন্দে অলিন্দে কঁচি ধানক্ষেতের আনন্দে নেঁচে ওঠে

চৈতালী খরায় জল নেই গুল্ম নেই তবু অবসিতে
জলীয় গুল্মের নিরন্তর সাঁতরে যাওয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন