প্রগাঢ় মনোযোগের সাথে
পাঠকের জন্যে লেখা আমার কবিতাগুলো সাময়িকির বামন সম্পাদক
বাতিল ঘোষণা করে বললেনঃ সূক্ষাতিসূক্ষ্ম অনুভূতিসম্পন্ন কবিতার চেয়ে
বিমূর্ত প্রকাশবাদী শিল্পচিন্তা নিয়ে কিন্তু ভেবে দেখতে পারেন।
শিল্পের নিজস্ব প্রয়োজনে কবিতার ক্রমঃবিবর্তনের সরেস ইতিহাস
বিষয়ক আলোচনায় না গিয়ে ফিরে আসার প্রাক্কালে
তিনি লেখাগুলো ফেরৎ না দিয়ে ব্রিফকেসে ভরলেন।
বাড়ি ফিরে অর্থ বুঝবেন বলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন