Powered By Blogger

শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৩

তুলসীমঞ্চ

সম্মুখগামী জোয়ার থেকে ভাসতে ভাসতে আসে ই-মেইল।
ওপেন করতে গিয়ে দেখিঃ An error has occured....

নাক্ষত্রিক পরিমন্ডলের বজ্র নিয়মের বেড়াজাল ভেঙ্গে বের হয়ে এল
বোহেমিয়ান গ্যালাক্সী গোষ্ঠী;যাযাবর কিছু ধূমকেতু তাদের অনুসরণ করে
মহাশূণ্যের প্রগাঢ় অন্ধকারে ডুবে গেল প্রারম্ভ ও সমাপ্তিবিহীন কিন্তু
কোন শব্দ,প্রতিধ্বনি আসেনি ঈথার বেয়ে,সংবাদপত্র ছাপেনি
কালো বর্ডারে শোকের কোন লিপি।

সম্মিলিত বেঁচে থাকার তুলসীমঞ্চ সৌর ধূলোয় আচ্ছন্ন হয়ে পড়ে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন