বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫
অমীমাংসীত উত্তরাধূনিকতা
অনায়াস লঘু পায়ের অদ্ভূদ শব্দে
আমি পাতার সমাধি থেকে জেগে উঠি
সংবাহন সূর্য তার সমস্ত রশ্মিতে
স্বপ্নাচ্ছাদিত দৃশ্যের মতো অনুজ্জ্বল অক্ষরে বিনষ্ট মুখ,মুখচ্ছবি এবং
পুরুষের অশ্রুপাতের যে চিত্র বালির গহ্বরে,সমস্ত সোইকত জুড়ে
জলের সীমানা ছেড়ে উঠে এসেছিল - মুছে ফেলে, মুছে ফেলে
পুরুষের সিক্ত ঘামে অনুসন্ধিৎসাময় পৃথিবী
পুরুষ ও রমণীর যাতায়াতের কন্টকাকীর্ণ পথে
একে একে উঠে আসে
ধ্বংসস্তুপ,রাত্রি,রাধাকৃষ্ণের যুগলমূর্তি
মাথার ওপর শর্তহীন লোভে খসে পড়ে নক্ষত্রমন্ডলী
হেমন্তের কোণে পড়ে আছি
অমীমাংসীত উত্তরাধূনিকতা জলের মতোন পুরু হয়ে ওঠে
বালিকাচের ওপর লবণজলের ঝড়
উন্মাদ উত্তর পুরুষেরা শামুক লালার চিহ্নে পথ খোঁজে
রোউদ্র জ্বলছে ঐ দিকে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন