শালকীর শান্ত জলে স্নানোৎসব
তীরে পড়ে থাকা সমাধিফলক, জলজ শ্যাওলা, পাতা, খড়,-
জলবাহী এবং বাতাসতাড়িত
গন্ধ নিতে ইচ্ছে করে
নদী-মোহনার মুখে আটক মৃতদেহের
এক-একদিন ঝড়ের রাত্রিতে অক্ষিগ্রন্থির ভেতর
চিরস্থায়ী বিদ্যুৎচমক; আলোর বিপরীতে শব্দ ও স্রোতের উর্ধ্বে
শতছিদ্র জাল - স্মৃতি এবং বিস্মৃতির মধ্যে জমে ওঠে অপার্থিবতার বোধ
যা-কিছু ভঙ্গুর, ক্ষণস্থায়ী এবং যা-ভাঙবার নয়,-
ইহলৌকিকতা,হোমাগ্নি ও আতিথ্যময় পৃথিবী
একই রকম পড়ে থাকে
পরোপকারের জলে জ্বালানী আঘাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন