যে স্বপ্ন দেখার কথা ছিল মুখোমুখি,অধিকারহীন,-
সবুজের অবাধ স্মৃতির অন্তরালে সাজানো সত্যের কাছে পায়ে পায়ে যেতে হয়েছিলঃ
অস্বচ্ছ দিনান্তে স্থির ও কঠিন অনিশ্চয়তার মধ্যে জলচিহ্ন নেই
বাতাসবিহীন অন্ধ ঘরে দৃঢ়,প্রসারিত দুই হাতে তবু লেগে ছিইল
ব্যবহৃত সময়ের ছাপ
সজল আঘাতে খসে গিয়েছিল নিমগ্নতা
জটাজুটের ভস্মলেখায় পড়ে থাকে স্নেহরঙিন দিন ও গোধূলিবেলার লগ্ন
শীতার্ত প্রহরে আগুন জ্বেলেছিলাম
বনের শুকনো পাতা,শেকড় ও ডাল,- সব একসাথে
অন্ধকারে মুছে গিয়েছিল আমার দু'চোখ আর সহজাত প্রতিরক্ষায় শরীর শুষে নিয়েছিল
আগুনের যত তাপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন