বিদায় বেলার আগে যে সঙ্গীত উৎসারিত হয়েছিল,-
স্তব্ধতার সেই সুর
দীর্ঘ,কঠিন পথের শেষে মেঘের সারল্য আর
প্রতিহিংসার আগুন বুকে বন্ধকী এ জীবনের
সফল পরিসমাপ্তি টানতে চেয়েছিলাম
রৌদ্র প্রতিহত পথে মেষপালকের সারি
অসাড় অভিযাত্রীদলের মতো পাহাড়ের ঐ উঁচুতে
সাদা বরফের গায়ে নক্সী আঁকা ছাপ
ক্লান্ত বাহু, চূর্ণ-বিচূর্ণিত রৌদ্র রশ্মিকণা,-
বিরহের সুরে কোন উন্মাদক নীল পাহাড়ের তলায় ঘুমিয়ে আছে
আমার ক্ষমতা নেই ধ্বংসবীজের মতোন গজিয়ে ওঠার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন