রবিউল ইসলাম মানিক
মহাকালের দাবানলে দাউ দাউ পুঁড়ছে হৃদয়
সমকালের পিঠে সওয়ার উত্তরাধুনিক দস্যু লুটে নেয় জৈবনিক প্রেম
সভ্যতার গলিত লাশের গন্ধে নাক চাঁপে বিপন্ন মানবতা
ইতিহাসের মহাসড়ক ছেড়ে আলপথে নেমে যায় বাস্তবতা
ডাক্তারের সুনিপুণ সার্জারিতে খসে পড়ে অপাপবিদ্ধা কিশোরীর ভ্রুণ
সাম্রাজ্যবাদী বটের ডালে শ্যেণদৃষ্টিতে শিকার খোঁজে চতুর ঈগল
ডাষ্টবিন ভাগাভাগি করে নেয় মানুষ আর কুকুর
স্বপ্নহীন ভাবালুতায় মানুষ ছুটে চলে নিরুদ্দিষ্ট সাগরেরে বালুকাবেলায়
বৈরী এ কালে বাগানের ফুটন্ত গোলাপ বড়োবেশী নিষ্প্রভ, ম্রিয়মান
নিঃশব্দে তাকিয়ে দেখি প্রেমিকার ম্লান,বিষন্ন হাসি
সৌম্যমুখ প্রাগৈতিহাসিক বুড়োরা নিজেকে গুটিয়ে নেয় শামুকের সন্তর্পণতায়
একাকী রমণে ক্লান্ত যুবক স্বস্তির পরশ খুঁজে পায় গণিকার সন্ধানে
নষ্টদের কাছথেকে দূরে থাকা নিরন্তর নবায়নযোগ্য নান্দনিক কবি
নিদ্রাহীন লালচোখে প্রেমিকার জন্য লিখে যায় একের পর এক
কষ্টের কবিতা।
০৫.১১.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন