কবিতার জন্যে প্রয়োজন নিরন্তর,নিরবিচ্ছিন্ন সাধনা
জীবনও বাজি ধরে কেউ কেউ খ্যাতির দুর্নিবার আকাঙখায়
জীবিকার্জন বা জীবিকাহীনতায়ও অকালে ঝরে যায় কেউ কেউ
দেশান্তরী কিংবা নির্বাসনেও যেতে হয় কখনো কখনো
দান্তেকে ছেড়ে আসতে হয়েছিল জন্মভূমি ফ্ল্যোরেন্স
রাতের আধাঁরে দাউদ হায়দারকে ছাড়তে হয় প্রিয় বাংলাদেশ
কেউ কেউ আছেন যারা কবিতা লেখেন মজ্জাগত স্বভাব হিসেবে
কেউ কেউ আছেন যারা কবিতা লেখেন লিখতে হয় বলে
অপার জীবন আর দিগন্তবিস্তারী নিবিড় প্রকৃতিই কবির পাঠশালা
জড়প্রকৃতির মধ্যেই কেউ কেউ খুঁজে পান জীবন্ত,সর্বব্যাপী সত্ত্বা
কারো কাছে প্রকৃতি প্রেমই ধর্ম
কেউ কেউ কবিতার পাঠ নেন জাগতিক দুঃখ-দুর্দশা, অভাব-অনটন
অপমান-লাঞ্জনা এ্যামোনকি অসফলতা কিংবা কেউ কেউ চষে বেড়ান
পূরান,ইতিহাস,নৃতত্ত্ব,দর্শন, সঙ্গীত শিল্পক্ললার বিস্তীর্ণাঞ্চল
কবির কোনো সান্তনা,আশা,আশ্বাস কিংবা মুক্তি নেই
সমকালের হুল্লোড় থেকে দূরেই কবিতার সিদ্ধি,আত্মস্ততাই সন্ন্যাস
মেঘদূতের স্বপ্ন কবির কাছের ব্যর্থ,শকুন্তলার স্বর্গ অর্থহীন
প্রচার নয় সৃষ্টিতেই আনন্দ,বিরহ তার কাছে নরক,প্রশান্তিতেই মৃত্যু।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন