( হাসানআল আব্দুল্লাহ শ্রদ্ধাষ্পদেষু )
নিস্তব্ধ শবের পাশে থেকে মৃত্যুবোধে নয়,গাঢ়--
জীবনবোধে আচ্ছন্ন,বিমর্ষ থেকেছি গোটা দিন
ভালোবাসা পাবার পরই মনে হয়েছে বিরহ
কত সুখের মানবী!জোস্নার কাফন মোড়া রাতে--
মনে হয় বর্ষণমুখর রাতের মতোন দৃঢ়
আসক্তি কিছুতে নেই।যুদ্ধ অপব্যয়ী,অর্থহীন--
উপদ্বীপে অবিরত বয়ে যায় যুদ্ধের আবহ!
সন্দেহের তীব্র বিষে নীলাভ উত্তরাধুনিকতা
বিবর্তিত হয়ে যায় শিল্পকলা-কবিতা,মননে--
মানব-স্বভাবে রয়ে যায় প্রাগৈতিহাসিকতার
জ্বীন,মূল্য বাড়ে নান্দনিক গোলাপের,পৃথিবীতে!
ব্যর্থতায় অন্ধকারে মুখ লুকায় মানবিকতা
সুষম সমাজ সাম্য মৈত্রী রচিত কবির স্বপ্নে
ভার নিতে অপারগ হয় কদর্য,নিঃস্বতার।
২৫.১১.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন