Powered By Blogger

সোমবার, ১৫ নভেম্বর, ২০১০

২২শে অক্টোবর

( ত্রিশাখ জলদাশকে )

সমস্ত সবুজ পাতা অগ্রহায়ণের বিষন্নতায় ম্লান হয়ে আছে
ইতঃস্তত ঘুরে বেড়ায় ইঁদূর আর ব্যাঙ হতশ্রী ধান কাটা মাঠে--
নীলাভ জ্যোৎস্নায় ম্লান হয়ে আসে পৃথিবী;
কুয়াশারা ভেঙ্গে পড়ে খান খান হয় অন্ধকারের আকন্দ ধুন্দুল
জোনাকীতে ভরে যায় মৃত নক্ষত্রেরা অন্ধকারে কাদার মত
থক থকে জ্বলে। সমুদ্র তার সমস্ত সফেদ ফেনাগুলো গভীর
থেকে আরো দূর গভীরে নিয়ে যায়। কোনো ঘাই হরিণী
মিলনোম্মোত্ত উন্নম্মতায় পূরুষ হরিণকে ডাকবে না,
কোন কীট আজ বিষাক্ত দাঁতে ফুটন্ত গোলাপকে ছোঁবে না
বুঁনোহাস আজ সারাদিন জলকেলী করেনি- রাঙা পৃথিবীর সব
ঘুঘু হিজলের বনে মৌনভাবে বসেছিল যেমন  চিল ডানায় রৌদ্রের
গন্ধ মেখে অশ্বত্থের জানালার ফাঁকে তাকিয়েছিল ধানসিড়ির দিকে।

আজ শুধু মানুষই যাবে মানুষের বিপক্ষে আর
বুনো শুয়োরগুলো আদিম উল্লাসে মেতে উঠবে ।

১৫.১১.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন