পড়ন্ত বিকেলের রক্তিম গোধূলিতে দু'হাতে আমার
হাত চেঁপে ধরে গভীর আবেগে বলেছিলে,
কাকে তুমি বেশী ভালবাস,
কবিতা না আমাকে ?
সূর্যাস্ত থেকে চোখ ফিরিয়ে
তোমার স্বচ্ছ গভীর দৃষ্টি উপেক্ষা কোরে-
গাঢ়স্বরে বলেছিলাম,'কবিতা'
অস্ফুষ্ট আর্তনাদে কেঁপে উঠলে তুমি
হাত সরিয়ে ত্রস্তা হরিণীর ক্ষিপ্রতায়
বিকেলটাতে একরাশ বিষন্নতা ছড়িয়ে চলে গেলেঃ
দু'হাত বাড়িয়ে তোমাকে ফেরাতে গিয়েও অব্যক্ত
এক অভিমানে থেমে গেলাম।
তারপরঃ
বিকেলগুলো হয়ে এলো বিবর্ণ,ম্রিয়মান
সন্ধ্যাগুলো ধূসর,রাতগুলো কালো, নিকষ অন্ধকার
আর সকালগুলো হতাশার কুয়াশায় মোড়ানো।
কখনো বোঝনি যে তুমিই ছিলে আমার 'কবিতা' ।
২১.১১.১০
পল্লবী,ঢাকা।
http://www.notundesh.com/Archive/12-01-10/shahitta_news9.html
হাত চেঁপে ধরে গভীর আবেগে বলেছিলে,
কাকে তুমি বেশী ভালবাস,
কবিতা না আমাকে ?
সূর্যাস্ত থেকে চোখ ফিরিয়ে
তোমার স্বচ্ছ গভীর দৃষ্টি উপেক্ষা কোরে-
গাঢ়স্বরে বলেছিলাম,'কবিতা'
অস্ফুষ্ট আর্তনাদে কেঁপে উঠলে তুমি
হাত সরিয়ে ত্রস্তা হরিণীর ক্ষিপ্রতায়
বিকেলটাতে একরাশ বিষন্নতা ছড়িয়ে চলে গেলেঃ
দু'হাত বাড়িয়ে তোমাকে ফেরাতে গিয়েও অব্যক্ত
এক অভিমানে থেমে গেলাম।
তারপরঃ
বিকেলগুলো হয়ে এলো বিবর্ণ,ম্রিয়মান
সন্ধ্যাগুলো ধূসর,রাতগুলো কালো, নিকষ অন্ধকার
আর সকালগুলো হতাশার কুয়াশায় মোড়ানো।
কখনো বোঝনি যে তুমিই ছিলে আমার 'কবিতা' ।
২১.১১.১০
পল্লবী,ঢাকা।
http://www.notundesh.com/Archive/12-01-10/shahitta_news9.html

———সনেটের অবিনাসী কথা———
উত্তরমুছুনব্যতিক্রম ধর্মী সনেট আসতে যাচ্ছে অতি শিগ্রই পৃথিবীর বুকে। যা বাংলাদেশে বাংলা ভাষায় রচিত হবে। এবং সে কবিতার সংখ্যা হবে ৫০০ শত এর বেশি ৫ খন্ডে বিভক্ত থাকিবে। তার প্রথম খন্ড রচয়িত হবে ২০২০ সালে। যা একজন কবিরই লেখা কবিতা। তার বইয়ের সুচনা লাভ করবে ২০২০ সালে ইনশ আল্লাহ।। এবং এটি অন্তত ১০ বছর অন্তর প্রকাশিত হতে থাকবে। প্রতিটি খন্ড যথাক্রমে এক বছর পর পর প্রকাশিত হবে। এবং প্রতিটি খন্ডে ১০০ শত এর বেশী সনেট কবিতা থাকিবে।
আমার এই মন্তব্য যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই আপনারা আন্যদের কে জানাবেন।
“ধন্যবাদ সবাইকে”