উচ্ছেদের হরতালে ডোবে রাজপথ,পোড়ে গাড়ী
হিমবাহ চেপে বসে ক্ষমতাসীন ও হীনতার
স্থায়ী গোপণ বৈঠকে সত্য বিতাড়িত হয়ে যায়
সিডরে বিলীন হয় জনপদ চোখের পলকে
কামাসাক্ত লালসায় প্রতারিত নির্বাক কিশোরী
উদাস তাকিয়ে দ্যাখে : প্রজাপতি ডানার সঞ্চার
সম্পদের মালিকানা চলে যায় অসুষমতায়।
মানুষ নদীর কাছে নেয় চলমান জীবনের
পাঠ,সমুদ্রের কাছে শেখে গভীরতা,উদারতা
শিক্ষা দ্যায় নীলাকাশ;আদিমতা শেখে ঘূর্ণিঝড়ে
দৃপ্তপদে জীবন এগিয়ে যায় জীবনের দিকে
চিরকাল য্যামোন গিয়েছে;শেখে সবুজ বনের
পেলবতা,মৌল পাঠশালা পৃথ্বী দিগন্তবিস্তৃতা
সয় পাষাণ কালের চিহ্ন,প্রেম ঝরে ঝরে পড়ে।
২৮.১১.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন