পাতাদের সশস্ত্র সন্ত্রাসে অবিমৃশ্য অন্ধকারের ভেতর জ্বলজ্বলে নক্ষত্রেরা
ছায়াপথে ছায়াপথে ফুল ঝরে যাবার মতোন একে একে টুপটাপ খসে পড়ে
ধ্বনিপ্রতিধ্বনিময় জোনাকীর কল্পিত গাথার মর্মবাণী সুস্থিত বৃক্ষের
শেকড়ে শেকড়ে পৌঁছে যায় পাতালের অনুবর্তিত জলের নগ্ন স্রোতে
প্রাকৃতিক দুঃখ জটাজালে আবৃত অলেখা গানগুলো গ্রামান্তর যাবে বলে
অন্য গ্রামের নদীর ভাঙা কূলে জলের উচ্ছ্বাসে ভেসে যেতে থেকে প্রবাসী নৌকায়
অপস্রিয়মান জলের ছায়ায় কত নীল নিষ্ফলতা থরে থরে শুয়ে আছে
কিশোরীর স্পষ্টতায় কি করে এ অবেলায় অসহ মৃত্যুর কথা লিখি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন