উন্মুল জ্যোৎস্নায় যদি ঘর ভেসে যায়
তোমার লিপিবিহ্বল চোখ
কোন দূরান্তের প্রান্তে ভেসে যায়
যখন আকাশ হতে ঝরে পড়ে অবারিত জ্যোৎস্নালোক
সে জ্যোৎস্নায় কান পেতে শোনঃ
পারিজাত প্রেমের কান্নায় অন্ধ কবির হৃদয়
বেজে ওঠে শব্দহীন শূণ্যতার হাহাকারে
জ্যোৎস্নার কাফনে যদি বিপূলা পৃথিবী ঢেকে যায়
মৃত্যুকে ফিরিয়ে দেবে কোন মন্ত্রে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন