Powered By Blogger

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

শেষ বিদায়সঙ্গীত

আমি নির্দ্বিধায় বলতে পারি,'আমিই বসন্ত
চূড়ান্ত তারিখের অধীন সুগন্ধময় বাতাস
এবং পতনশীল খড়ম পায়ে
আমার জীবনাবসান;
এবং একটি ফুল,বৃষ্টি,রঙ্গীন ডানার প্রজাপতির মধ্যে
আকাশ যত্ন নেয় বিরুদ্ধবাদী বাতাসের
সহজাত অজ্ঞতা চেয়ে বসে মাতামহ
ভোরের স্বাস্থ্য,যা প্রায়শঃই একজন প্রাকৃতজনের চাওয়া।

আমি তোমার হৃদয় বহন করে চিৎকার করছি
সেই মানুষের বিরুদ্ধে যে আমার শীতে কামড় বসিয়েছে
আমি হিংস্র চোখের পাতা নিয়ে ঘুমোতে পারি না
ওয়াইন রাস্তার মধ্যে তাকে আমি জাগ্রতবস্থায় প্রত্যাশা করি।

আমি মনে করি আমার রঙ আছে,সম্ভবতঃ
এবং বিস্মৃতির কোণের তুলনায় আরো বেশী উষ্ণ হব
যখন আমার কন্ঠস্বর মৃদ্যু ফেব্রুয়ারীতে বিলীন হবে
বহির্মুখী স্বতন্ত্র একটি শিখা আমাকে দেখাও।

এবং রাত্রি যখন অনুপস্থিত হবে,তখন
নীচু জায়গা থেকে একটি উর্ধ্বগত কম্পমান ধ্বনি ছড়িয়ে পড়বে
সে অনর্থক শীতকালের বিপক্ষে অবস্থান নেবে
এবং শূণ্যময় বিষাদসঙ্গীতের মধ্যে আমি বিদায় জানাব।

(মূলঃ কার্লিডা অলিভার লাব্রা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন