বাবা ,আমারঃ
ছাইয়ের স্তুপে আমার মৃতদেহ কেঁদে ওঠে
তোমার অসংলগ্ন আর্তনাদে
তোমার বিস্মৃত সময়ে
শেকড় অনুসন্ধানী দাবীতে
তোমার সুদীর্ঘ অনুপস্থিতে
তোমার স্মৃতিতে সমুজ্জ্বল আমি।
তোমার তীব্র শোকগাঁথা সশব্দে পদচারণা করে
আমার নিস্তেজ মৃতদেহের ওপর
মরীচিকাময় তোমার ভাববাণী
আমাকে আমার আত্মা থেকে মুছে ফেলে।
অনন্ত মৃত্যুর প্রতিশ্রুতি পড়ে থাকে
(মূলঃআইজাক গোল্ডেমবার্গ,পেরু)
ছাইয়ের স্তুপে আমার মৃতদেহ কেঁদে ওঠে
তোমার অসংলগ্ন আর্তনাদে
তোমার বিস্মৃত সময়ে
শেকড় অনুসন্ধানী দাবীতে
তোমার সুদীর্ঘ অনুপস্থিতে
তোমার স্মৃতিতে সমুজ্জ্বল আমি।
তোমার তীব্র শোকগাঁথা সশব্দে পদচারণা করে
আমার নিস্তেজ মৃতদেহের ওপর
মরীচিকাময় তোমার ভাববাণী
আমাকে আমার আত্মা থেকে মুছে ফেলে।
অনন্ত মৃত্যুর প্রতিশ্রুতি পড়ে থাকে
(মূলঃআইজাক গোল্ডেমবার্গ,পেরু)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন