Powered By Blogger

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫

হিংসাময় প্রেমিক

পাথরপ্রকীর্ণ দুঃখ এবং যৌনজ্বর - একসাথে নেমে আসে।আমার হাতের করতলে অবলীলায় দলিত অন্য কোন করতলে। আদিবাসী রমণীর চোখে ভয়,দ্বিধা - বনপ্রদেশের স্বাভাবিক পথে সদ্যসবুজ উদ্ভিদ,সবুজের সারাৎসার থেমে বুকের কাঁচুলি,কোমরের কৌপিণে - তেল চকচকে শরীরে পৃথিবী স্থির,- সংকোচ,সভ্যতা,পুত্রস্নেহ। স্বেচ্ছা-নির্বাসনদন্ডে আগুনের উষ্ণতা খুঁজেছিলাম - অন্তহীন জীবনের ভেতর দুঃখের এত শ্লোক?ঋতু কাঁপে,ঋতুর শরীর বেয়ে নামে কুন্ঠাহীন উন্মাদনা - কুয়াশায় কাঁপে অতীতের ভাপ!আমার ঘরের মধ্যে হা%টুজল।ইচ্ছে ছিল না কখনও পাহাড়ের দেয়ালে লৌকিক বাসা বানানোর তবু সীমাহীন সাধ্যের ভেতর খুঁড়ে খুঁড়ে যত আকর ও ধাতু তুলেছি - এ সব তোমাদের কল্যাণে - আমার দুইপায়ে পথশ্রম,শ্রান্তি-বিনোদনে শরীর জেগেছে - রমণীর বুকে মীনাংকন এঁকে দিই নিবিষ্ট শিল্পীর মগ্নতায় - তাপ ও জাগ্রতবোধে আমি চিরকাল হিংসাময় প্রেমিক ছিলাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন