Powered By Blogger

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫

শূন্যের অধিবাসী

আমাদের মাঝখানে পৃথিবী গুরছে,আমরা সূর্যের মত স্থির দাঁড়িয়ে রয়েছি - ক্ষুধা,কাম এবং জন্মের পেছনে জন্ম দু'পায়ে মাড়িয়ে কোটি বছর পরের পৃথিবীতে কুঞ্জবন,কদমের ছায়া,-সারাদিন দু'জনের মনে সন্দেহ,আকাশভরা অভিমান;দেবতাদের যেমন থাকে - প্রতিদিন সন্ধ্যাবেলা সকলেই প্রস্তুত - ঈশ্বর নেমে আসে - পাখি ওড়ে - উড়তে উড়তে চলে যায় এবং তারপর শুনশান নীরবতা - আমি আর কতদিন,কতটা প্রহর তোমার মুখের দিকে তাকিয়ে থাকব - আমার চোখের পাতা থেকে লবণ ও ঘামে মাখামাখি কুয়াশার ভেতর ক্রমশঃ নদী জেগে ওঠে - কারণবিহীন মহাপরিণামের নৌকায় ঝুপ করে নেমে আসে ঘনরাত - আজকাল আর জলে কেউ নামে না - শুশুকগুলো ভেসে গেছে দূরে,আরও দূরে -মানুষেরা সেখানে থাকে না - আমাদের বরাদ্দকৃত সময়,শৈশবের আত্মীয়তা এমন কি নাড়ী ও শিরার রক্তোচ্ছ্বাস এবং আত্মস্বীকৃত মিলনও আমাদের বেঁধে রাখতে অক্ষম। আমরা কী শূন্যের অধিবাসী? শূন্যে মিশে যাবে ঘূর্ণায়মান সম্পর্ক,বিচ্ছেদের গান?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন