Powered By Blogger

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫

কবির যোগ্য সমাদর

পোড়া মাটিমাটি,ভাঙা চালাঘর - আকাশসত্য গোপণ রাখি নি;অথচ লৌহমেঘ আর পৃথিবীর নিঃশব্দ চিৎকারে সময়ের অন্ধ লিপিকার লিখে যায় অন্ধকার। মৃত্যু। ক্ষুধা। বিবাদ ও বিসম্বাদে কবি একবার সাঁতরায়,আরেকবার উড়ছে। জল থেকে আকাশ,- শতাব্দী থেমে থাকে। জলে ডোবানো সমস্ত পাপ,ঈর্ষা,ক্রোধ,অনুশোচনা ও পাঠযোগ্য আকাশের সান্ধ্যপথে কবিরা সংসার পেতে আছে। সংসারের নীল প্রচ্ছদে অশান্তি,দৈব ও ক্ষমায় কবি ফুল নিতে আসবেন? কবিদের কি কখনো অবিশ্বাসী হতে হয়? শস্যজলে ভেজানো মুখের পাশ। ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। মুখের শেষ রক্তবিন্দ্য মুছে নিয়ে ফুটছে গোধূলি। উপবীত ছিঁড়ে রঙধনু,বটগাছের তলা,ধানের শিশিরবিন্দু,-কবিদের স্বপ্নে শেকল পড়াবে? কবি তো এসেছে। আঙুলের গিঁটে দ্বি-সহস্র রাতের প্রহর গুনে গুনে আর সূর্যের বিষাক্ত ছাল হায়ে মেখে ___ এখানে কবির যোগ্য সমাদর কই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন