Powered By Blogger

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫

কুউই-কুউই

মরা পাতার কোরাসধ্বনি - প্রিয় কবিতাগুলো আটকে আছে হাঙরের দাঁতের ফাঁকে - সাম্প্রতিক চাতুরী ও শ্লেষা - না-বলা অপ্রিয় সত্যে অপরাধবোধ নেই - অন্যের লেখা ও পাঠে হিত বা অহিত ছিল না - বরঞ্চ লৌস্পর্শ,বারুণী রাতের দাহে জলতৃষ্ণা - লাল ইটের দালান,ত্রিকোণ ভূমিতে জ্যামিতিক আঁক - অসমাপ্তই রয়েছে আমাদের স্বপ্নের আবাস - সীমান্ত দেয়াল ঘেঁষা এ প্রান্তের স্বপ্নগুলো ডালপালা ছাপিয়ে উঠছে - অগ্নি ও ধোঁয়ায় কুন্ডলিত ঐ পারের অভিযাত্রিকেরা আজও স্বপ্ন দেখেঃপাহাড়ের কোলে আশ্চর্য্য বনপ্রদেশ,সবুজের ক্ষেত আর ডুমুরপাতার ছায়াময় বাড়ী - অসংখ্য মৃতের শোক ও ক্ষুধার সমারোহে খঞ্জনি ও পিতলের ঘুঙুর,রক্তের দাগমাখা কাপড়,বারুদ এবং সোনালী গমের শীষ - নেমে যেতে চায় জীবনের স্পন্দন - যে ঘর পরিত্যক্ত;পোকামাকড়ের বাসও উঠে গেছে - সেখানে কী দ্রুত লকলকিয়ে উঠছে লতানো গাছের ছায়া - সূর্যের বিষাক্ত ছালে কোকিল ডাকছে কুউই-কুউই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন