Powered By Blogger

সোমবার, ২২ নভেম্বর, ২০১০

'স্বতন্ত্র সনেট' পড়ার পর



পড়ন্ত বিকেলে আরক্তিম গোধূলীতে বলেছিলে--
এক জীবনের কতটুকু ভালোবাসা দিতে পারো
সমকাল থেকে নৈঃশব্দ পেরিয়ে এসে নিসর্গের
মুখোমুখি দাঁড়িয়ে বল্লাম: নিও অযুত নিযুত;
সহস্র-কোটিও নয় মহাকালে অসামান্য দিলে--
ডজমানো ভালোবাসা পেয়ে তৃষ্ণা মিটেছে কি কারো;
রসালো ঠোঁটের বৃষ্টি অকৃত্রিম খোলা আবেগের


উত্তরাধুনিক দস্যু লুটে নেয় জৈবনিক প্রেম
ইতিহাসের মহাসড়কে পিষ্ট হয় মানবতা
বিলের শাপলা কুমারীর ঋতু-রক্তের মতোন
জ্বলে, উড়ন্ত ঈগল, চিল হানে অব্যর্থ, নিখুঁত।
আধুনিকতার শিক্ষা দেয় তবু অসভ্য হারেম
মানুষ, জল্লাদ পাঠ দেয় অস্রাব্য মানবিকতা
মানবী, সঞ্চিত--আজীবন--ভালোবাসা কি এ্যামোন!

২২.১১.১০
পল্লবী,ঢাকা।

1 টি মন্তব্য:

  1. ———সনেটের অবিনাসী কথা———
    ব্যতিক্রম ধর্মী সনেট আসতে যাচ্ছে অতি শিগ্রই পৃথিবীর বুকে। যা বাংলাদেশে বাংলা ভাষায় রচিত হবে। এবং সে কবিতার সংখ্যা হবে ৫০০ শত এর বেশি ৫ খন্ডে বিভক্ত থাকিবে। তার প্রথম খন্ড রচয়িত হবে ২০২০ সালে। যা একজন কবিরই লেখা কবিতা। তার বইয়ের সুচনা লাভ করবে ২০২০ সালে ইনশ আল্লাহ।। এবং এটি অন্তত ১০ বছর অন্তর প্রকাশিত হতে থাকবে। প্রতিটি খন্ড যথাক্রমে এক বছর পর পর প্রকাশিত হবে। এবং প্রতিটি খন্ডে ১০০ শত এর বেশী সনেট কবিতা থাকিবে।

    আমার এই মন্তব্য যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই আপনারা আন্যদের কে জানাবেন।

    “ধন্যবাদ সবাইকে”

    উত্তরমুছুন