দু'পায়ে ব্যর্থতা,প্রগাঢ় শরীরে ধূলো ও ভস্মের কণা
এ-জীবন যেন অন্ধকার,শূন্যে মুছে যাবার বর্তুল পথে
গতানুগতিকতার রৌদ্রে ঝলসানো ফুলে-ওঠা বাঁশঝোপের ভেতর
দুঃখ ও যৌনতা ভেঙে
চোরাপথের নিষিদ্ধ মানচিত্র এঁকে সম্ভোগ ও বৈরাগ্যের
গৈরিক কৌপিনে আত্মসন্তষ্টির রঙিন জগত
রক্ত,মদ ও জ্বালানী---অন্ধকূপ এবং উন্মাদ আশ্রম,___
নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে
পাহারায় পাথরচোখের সৈনিক,উন্মুক্ত টাঙ্গি হাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন