Powered By Blogger

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

জলবতী-২৫

সপ্তসুরের প্রকৃতি ভেঙে কার্তিক জ্যোৎস্নায় যা পেয়েছি অথবা যা পাই নি---অবলীলায় উঠে আসে নিসর্গরেখা,মাস্তুল,___ নদীর বিরুদ্ধগামী ঢেউ ক্রমশঃ টানছে অর্থহীন শব্দগুলো অই পারে মোহের শরীরে দুঃখ নেই,ভার আছে শিরা-উপশিরা ভরে জল অথচ সমস্ত সম্ভাবনা ফেলে নির্ণয়িত দিগন্তের স্থির বিন্দুতে ভবিষ্যৎ ম্লান সাদা ঘোড়া ছুটছে,পেছনে আলো,অন্ধকার তার পায়ে পায়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন