যেটুকু দেয়ার কথা ছিল---
হাতের আঁজলা ভরে শূন্যদৃষ্টি,বুক-চাপা সমুদ্র গর্জন,---
হৃদয় মথিত শান্ত আবেদনগুলো
অজ্ঞাত জলের মতো বেড়ে উঠছে;লবণজল চুম্বনের ছবি
মুছে নিয়ে গেল অতিকায় ঢেউ
ভদ্র ও বিমূঢ়তায় পলি জমে ওঠে আমার নিমজ্জমান ঘরে
তোমার শরীরে বৃষ্টিভরা মেঘ কিন্তু
কোনো বৃষ্টি নেই বুকে
ব্যস্ত যৌবনের তাপে বাষ্পে বাষ্পে ভস্মীভূত
শরীরের ছায়া
মাটিছোঁয়া মুহূর্তে ঝর্ণার কলরোল
একদিন স্তব্ধতার মুখোমুখি নগ্নশ্বাস,ঊরুর কম্পন,---
রতির এমন উথাল-পাথাল ঢেউ
সেদিন দারুণ ঝড় উঠেছিল,মাঝরাতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন