Powered By Blogger

শনিবার, ১২ জুলাই, ২০১৪

বিবৃতি

রাত্রির আড়ালে চোলাই,কারণ বারি ও সাট্টার ধূম লেগে আছে তোমরা অপেক্ষা কোরো,--- কলার মধূর মতো কিশোরী ঠোঁটের স্বাদ পুঁজরক্তে মাখানো চাঁদর আর অনন্তের কাছাকাছি দীর্ঘ শৈত্যের ভেতর অন্ধকার প্রসূতিসদনে ঘুম নেমে আসে ক্রমবিকাশের ছবি,পরিত্যক্ত সারেঙ্গী ও অন্য বিবর্তনে অজন্তা,ইলোরা থেকে আজকের এই কসমোপলিটন শহর ঘিরে যে মন্বন্তরের রুপরেখা---কুৎসা ও নির্মমতার সমকামী সভ্যতার আস্তাবলে জন্ম নেয়া ক্ষমতা ও মেগালোম্যানিয়া___ ভেবে দেখেছোঃদুর্জ্ঞেয় পাটিগণিতের নির্বেদ শূন্যতা বেদ,কোরান ও বাইবেলে সঙ্গত প্রশ্নচিহ্নের অন্তরালে আত্মগত প্রশংসার স্তব দুঃখমোচনের কোনো সার্বজনীন পদ্ধতি নেই কিন্তু ধর্মযাজকের শুয়োরমুখে ঠিকই শোনা যায়ঃ নিশ্চয়,পাপের ক্ষমা আছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন