Powered By Blogger

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

দেবী

আতুর বেশ্যার স্তনশীর্ষে সূর্যদাহ এবং অজ্ঞাত দংশনচিহ্ন গূঢ় মিলনের আকাঙ্খায় শরীর মথিত বিষ নিয়ে আমি তোর দরোজায় অতিথি,দেবতা পূজো দিবি না শরীর ঢেলে পূরোটা অতীত জুড়ে অনার্য আঙুলে মালা ও মদিরা শরীরের দূরতম শেষে অন্তিম বিস্ফার--- বিছানার মাঝখানে সভ্যতার ঘুম তুই কাঁদিস না বরঞ্চ গেয়ে নে কিশোরী নদীর গান বালুচরে যদি জেগে ওঠে উল্টোমুখের প্রাণ,আদিআত্মা যে যাই বলুক আমি জানি তুই সেই দেবী ঈশ্বরের সাথে অভিমানে মর্ত্যে নেমে এসেছিস তোর ডানা ছিল অন্ততঃ থাকাটা বিচিত্র ছিল না পিঠ উল্টিয়ে দেখিয়ে দে কাটা ডানার শুকনো রক্তক্ষত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন