Powered By Blogger

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

মন্দাক্রান্তা রাগমোচন

পৃথিবীর শেষ কবিতাটি লিখতে অজস্র শব্দ ও বাঙ্ময় বেদনার মধ্য থেকে হিংস্র ও মাংসাশী অন্ধকারে জেগে ওঠে এক স্বপ্নাতীত সুর--- বস্তুত,দীর্ঘদিনের নিষ্ফলতা,শিল্প,সম্ভোগ,উদাসীনতা,--- ইন্দ্রিয়-তাড়িত ও প্রুতিশ্রুতিশীল কবিকে স্পর্শ করে না;সরল আকাঙ্খার মতো ভগ্নস্তুপের ভেতর এক অবিনশ্বর প্রচ্ছায়া---সোনালী বিভ্রম অশ্রুগ্রন্থির বিকাশ,মাতৃস্তন,বৃক্ষাশ্রিত বসত,পরিচয়ের সব সূত্র মুছে শালগাছের আড়ালে ধ্যানরত বুদ্ধের আসীনতায় গ্রীষ্মদুপুরের স্থির বিষুব শূন্যতা অবরোহী পদ্ধতিতে শনাক্ত করছে ভূত,ভবিষৎ ও অতীত চেতনার অস্থির জগতে বিতাড়িত হবার মুহূর্তে পরিদৃশ্যমান সুন্দরের জ্বালামুখ,মৃত্যুদিনের ফ্যাকাসে রঙে খুলে রাখে তার দৃষ্টির আগল মন্দাক্রান্তা রাগমোচনের সুরে বিমোহিত শেষ কবে তাকিয়ে দেখেছে প্রেমিকার পায়ের ঘুঙূর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন