Powered By Blogger

সোমবার, ১৪ জুলাই, ২০১৪

সমুদ্র,আগ্নেয়গিরির সুর

করতলে যেটুকু জীবন ধরে,--- তার বেশী চাই নি কখনো দৃশ্য থেকে দৃশ্যান্তরের ভেতর থেমে আছে জাগতিক স্রোত রজঃস্বলা দিন,অন্তহীন রাত যে কোনও পূর্বতন প্রেমিকা;সমস্ত সম্পর্কের শেষে লুকানো অভিমানের ইতিবৃত্ত-কত অবিশ্বাস্য যন্ত্রণা,ঈর্ষার সংক্রমণ চতুর্ভাঙা মুখ,চোখে ময়াল সাপের ক্রোধ আমি কেন এত মূঢ়মতি আধা জীবনের জমানো কৃষ্ণচূড়ার যত ফুল অপাত্রে ঢেলেছি অন্তর্বেদনার পাখি সুর ধরে সেই সুর সমুদ্রের,আগ্নেয়গিরির

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন