পাখিদের স্বরলিপি উড়ে গেছে আকাশের পূরাণে;ডানায় রক্তক্ষত,
পায়ে অসুখ-শব্দের সম্মোহন,নক্ষত্র ফোটার পূর্বে
শেষ অস্থিরতা এবং অপস্রিয়মান ছায়া ছুঁয়ে যায় মর্মতল
রক্তের তৃষ্ণায় যারা উড়ে গিয়েছিল-তাদের লোহার ঠোঁট ও ইস্পাত নখ
পুরানো স্মৃতির ভারে কেঁপে ওঠে
স্রোতস্বতী পার হয়ে সারারাত দুঃস্বপ্নের অসংখ্য শোকের ডাল কেটে
যখন জলের কাছে ফিরে আস,ভাবনাহীন বৃত্তের মধ্যে
যা কিছু টেনেছ,ঘূর্ণিপাকে
অন্য দেশ,স্কুল,হাসপাতাল,মন্দির---
স্মরণাতীত কালের জলে ভেসে ওঠে প্রতিচ্ছায়া
এই জলস্পর্শের আজন্ম অধিকার এখনো অটুট আছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন