Powered By Blogger

মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০১০

শুদ্ধ মানুষ

'লেট নাইট মুভি' শেষ হলে চলে ভালোবাসাহীন দেহজ প্রেমের উৎসব---
যান্ত্রিকতায় শেষ হয় জৈবিক উন্মাদনা
সন্দেহের তীব্র বিষে নীলাভ ভালোবাসা লালসার রক্ত-পুঁজে দুষিত
সংবাদপত্রের হুলদে পাতায় ভয়াবহ প্রতারণা বন্যার মতো ধেয়ে আসে সরল গদ্যে।

তবু দ্বি-চারিণীর বিশ্বাসহীনতার সাঁকো ভেঙ্গে দীর্ঘপথ নগ্ন পায়ে হেঁটে
এসে রাত্রি শেষে অকস্মাৎ সমুদ্দুর দেখে আজন্ম প্রেমিক পুরুষের ইচ্ছে জাগে,
'সমুদ্দুরের জলে সমস্ত গ্লানি-শোক বিসর্জন দিয়ে শুদ্ধ মানুষ হয়ে ওঠার।'

বড় প্রয়োজন আজ শুদ্ধ মানুষের।

০৭.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন