নান্দনিক গোলাপ না-কি রুটি-সব্জী
কোনটি বেশী প্রিয়---
আজো বুঝে উঠতে পারি নি ঠিক য্যামোনটি
ঠাহর করতে পারি নাঃ
তুমি না-কি কবিতা
কে কতখানি হৃদয়ের জায়গা দখল করে আছে
কৃষ্ণগহ্বরে একে একে বিলীন হয় ছায়াপথ,নীহারিকা,ধূমকেতু
সৌরজগত,আস্ত গ্যালাক্সী
উত্তরাধুনিকতা গ্রাস করে নেয় চর্যাপদের ঐতিহ্য
পদাবলী-মঙ্গল-মহাকাব্যের সুষমায়িত ইতিহাস
আজন্ম সমুদ্রে বাস তবু
সমুদ্রে ভয়---
ঝড়ের আগে ঠিক নিশ্চিত করে্ নিই নিরাপত্তা
আজীবন সঞ্চয়িত ভালোবাসা পেয়েও
চোখের সমুদ্র হ'তে নিদ্রা বিসর্জন দিয়ে
নিরন্তর জেগে থাকি হারাবার ভয়ে
এ্যামোনই ভীতু আমি
২০.১২.১০
পল্লবী,ঢাকা।
https://sites.google.com/site/alasadupura/kabita

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন