বোধিবৃক্ষের তলায় ধ্যানে নিমগ্ন থেকে দেখেছি:
গৌতবুদ্ধ'র বোধ আমাকে আচ্ছন্ন করেনি
স্বেচ্ছায় করতলে পেরেক ঠুকে দেখেছি:
যীশু'র কোনো কষ্ট-ই আমি অনুভব করিনি
একজীবনের সমস্ত বোধ আবেগানুভূতি বন্ধক রেখেছি
রুপসীর গভীর কালো চোখের মনিতে বন্দী
সামুদ্রিক ঢেউয়ের মতোন আছড়ে পড়ে ভালোবাসা
নিরন্তর ছন্দে বয়ে যাওয়া নদীর পাড়ে বসে শুনি ভাঙ্গনের গান
কল্পনার বজরায় রুপসীকে নিয়ে ভেসে বেড়াই
নিঃসীম,শান্ত নদীর বুকে---চাঁদের রক্তিম আলোয়
রুপসীর রুপ্সুধায় আকন্ঠ নিমজ্জিত থাকি
আলিঙ্গনাবদ্ধ গোটা রাত;উদ্ধত নগ্নতা নয়
শরৎস্নাত ভোরের তাজা শিউলির স্নিগ্ধ ভালোবাসায়
রুপসীর অবহেলা,অপমানে পড়ে থাকি অনন্ত সমুদ্রের তটে
বিদীর্ণ দীর্ঘশ্বাস ভেসে যায় বাতাসে
সাধ-আহ্লাদ কাম আনন্দ বিলীন হয়
সমুদ্রের সফেদ ফেনায়।
২৯.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন