'নগ্ন নারীদেহের চে' মহৎ শিল্পকর্ম এ পৃথিবীতে আর নেই'---
এ আমি বিশ্বাস করি না।
কবিতার নিরাভরণ,অবয়বহীন শরীর
আমার কাছে অনেক অনেক বেশী নান্দনিক,আকর্ষণীয়।
আজীবন সঞ্চিত ভালোবাসা পেয়েও চিতায় তোলা শবের
নির্লিপ্ততায় উপেক্ষা কোরেছি---প্রতিহিংসার আগুনে
পুড়ে ছাই হয়ে যাওয়া এ আমি।
আটলান্টিকের ঢেউতোলা নিখুঁত ভাজের ছন্দময় শরীরের
আহ্বা্ন দু'হাতে ঠেলেছি--- একদা তোমার দু'আঙ্গুলের
ছোঁয়ায় শিহরিত এ প্রণয়াসক্ত পুরুষ।
চোখের সমুদ্র হ'তে নিদ্রা বিসর্জনে কতোদিন ধ্যানে
নিমগ্ন থেকেছি শিবের বরাভিলাষে---ব্যর্থ প্রার্থনার গ্লানি
একাকী রমণের ন্যায় ক্ষত-বিক্ষত করেছে হৃদয়।
পাথুরে শিবের চেয়েও কাঠিণ্যে ভরা ছিল তোমার হৃদয়।
০৪.১২.১০
পল্লবী,ঢাকা।
http://www.thebengalitimes.ca/details.php?val=2365&pub_no=0&menu_id=11

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন