Powered By Blogger

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০১০

নান্দনিক ত্রাণ

চারিদিকে অথৈ অন্যায়,সীমাহীন পাপাচার
পরস্ত্রীর স্তনে জমে ওঠা পরকীয়া প্রেমের নিষিদ্ধ আনন্দ
ইতি টানে দাম্পত্য কলহে---অমানবিকতার নিগূঢ় শেকড়
শরীরের শিরা-উপশিরা ব্যেপে ছড়িয়ে যায় মহাময়ারী আকারে।

ভালোবাসায় সিক্ত রসালো কোনো ঠোঁট আবেগে এগিয়ে আসে না
বড়ো বেশি মহার্ঘ্য আজ জৈবনিক প্রেম।

আদিম অসভ্য আমি প্রস্ফুটিত যৌবনধারী তরুণীর গর্বোদ্ধত
স্তন-কটি-নিতম্ব লালসার কামদৃষ্টিতে ভস্মীভূত করি
উন্মত ক্রোধে মর্দন করি যুবতীর নিখুঁত নিটোল শাদা নরম স্তন
অন্ধের মতোন হাতড়ে বেড়াই আঘ্রাণাতা-অভঙ্গুর-পিচ্ছিল যোনী।

হিংসার বিষবাষ্পে ভারী বাতাসে মহানন্দে শিকার ধরে চিল,শকুন
আর্তনাদে ডানা ঝাপটায় দোয়েল।
চাঁদহীন মধ্যরাতে শ্মশ্মাণ পেরিয়ে আসে প্রেত্মাত্মা দলে দলে গলিত শবের গন্ধে,
প্রান্তর থেকে প্রান্তর,নিঃসীম আকাশ থেকে নিশিথ বনভূম,
লোকালয় থেকে নির্জন প্রদেশ কেঁপে যায় প্রেত্মাত্মার উত্তাল নৃত্যে---
ত্রস্তা জননী আকড়েঁ ধরে শিশুকে।

চিন্তা শুন্য,চেতনায় খরা মননের মন্বন্তরে নান্দনিক ত্রাণবাহী
কোনো জাহাজ ভেড়ে না আশার বন্দরে।

১৫.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন