ভালবাসা পেলে কবির অকালমৃত্যু ঘটে
কিংবা
'দেহচ্যুত,দেহাতীত প্রেমের রোমাঞ্চ কবিকে স্পর্শ করে না'
এ আমি বিঃশ্বাস করি নাঃ
ভালবাসাই আমার প্রেরণা
ভালবাসাই আমার কবিতা্য উপজীব্য
আজন্ম ভালবাসা প্রত্যাশী প্রেমিক কবি আমি
অকাতরে দু'হাতে বিলিয়ে দিই ভালোবাসা---
অষ্টাদশী যুবতীর পায়ে,ত্রিশোর্ধ রমণীর চিবুকে,
চল্লিশোর্ধ পরস্ত্রীর করতলে কখনো বা গণিকার ঝুলেপড়া স্তনে
বাদামী,পীতাভ,কৃষ্ণাঙ্গী কিংবা শ্বেতাঙ্গী
যে কোন রমণী হৃদয়ই আমার কামনার বস্ত
একনিষ্ট ভক্ত পূজারীর নিষ্ঠায় নিমগ্ন থাকি ভেনাসের আরাধনায়
মানুষ ও মনুষ্যত্বের ভবিষ্যৎ নিক্ষিপ্ত হয় সভ্যতার ঘূর্ণিপাকে
অবসাদ,শূণ্যতাবোধ ও বিষাদাত্মক্তায় আক্রান্ত যৌবন
হোঁচট খায় নিরুদ্দিষ্ট সমুদ্রের তটে
ভুল ভালোবাসা এসে দরোজায় সজোরে কড়া নাড়ে তবুও
সাড়া দিতে ইতঃস্তত করি না কখনো
হৃদয়ের অন্তঃক্ষরণে জ্বলে ওঠে বুক
দাবানলে পুড়ে যাওয়া পোড়া আর ধ্বংশস্তুপেও বুকের ভেতরে
অটুট থাকে ভালোবাসা,ক্রমেই স্তুপাকার হয়ে ওঠে---
প্রিয়তমা নারীর জন্যে ভালোবাসা।
২৩.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন