Powered By Blogger

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০১০

সুখী কৃষাণীর লাউয়ের মাচাঙ

এ্যাকদিন ঘাম আর ব্রীজের ধূলো উপেক্ষা কো'রে চলে
গিয়েছিলাম প্রকৃতির নিবিড় সান্নিধ্যে---
প্রথাসিদ্ধ শান্ত নদীর মৃদ্যুমন্দ ঢেউ,দু'ধারে সদ্য ফসল কাটা মাঠ,
দিগন্তজোড়া বিস্তৃত সবুজ,মাথার ওপর অবারিত আকাশ দেখে
আজন্ম নাগরিকা বিস্ময়ে অভিভূতা  চতুর্দশী কিশোরীর মুগ্ধতা
মেলে দেখছিলে হলদে সর্ষে ক্ষেতে প্রজাপতি ডানার সঞ্চা্‌র,
বাঁশঝাড়ে্,গাছে পাখির কলতান,বসন ওড়ানো লিলুয়া বাতাসে
এলোচুলা সুখী কৃষাণীর লাউয়ের মাচাঙ---তোমার দু'চোখে
এনে দিয়েছিল সুখী নীড়ের স্বপ্ন।
ক্লিষ্টমুখ নগরীর বৈকাল এখানে অনুপস্থিত।

আর ফেরা হয় নি,চিরদিন এমনিই হয়:
আমরা ভুলে যাই মাটির কথা,অতিক্রান্ত পৃথিবীর কথা
পেছনে পড়ে থাকে,বাতাসে দোল খায়--সুখী কৃষাণীর লাউয়ের মাচাঙ।

০৯.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন