রবিউল মানিক
শ্মশ্মানে কখনো মৃত্যুবোধ আসে না জীবন অতি
শ্মশ্মানে কখনো মৃত্যুবোধ আসে না জীবন অতি
প্রিয় মনে হয় গোরস্থানে যেমন বিষণ্ণতায়
ছেয়ে ফেলে মন তবু স্রষ্টার সৃষ্টিশীলে আস্থাহীন,
মূল্যবোধহীন মানবের আজ উদ্বেগ,হতাশা,
পারস্পরিক সন্দেহ,নৈরাশ্য,নৈঃসঙ্গ আর ক্লান্তি---
মানস চৈতন্যে অস্তিত্বের দোলাচলে জড়তায়
ম্রিয়মান,স্বপ্নহীনতায় কেটে যায় সারাদিন
স্থলে সাঁজোয়া বহর,আণবিক হাঙ্গর সাগরে
শ্যেণদৃষ্টিতে টহল দেয় পারমাণবিক চিল
পুঁজির নিরাপত্তায় নীতিহীন গবেষক জেতে
মর্যাদাকর নোবেল;নান্দনিক প্রেম দেয় আশা
তবুও যান্ত্রিক সভ্যতায় আজো কংক্রিট নগরে
থরে থরে সাজানো রয়েছে গোলাপের মিসাইল
জীবনের প্রতি আস্থা হারিয়ে মানব উঠবেই তেতে
০১.০১.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন